সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের মেগা ড্র অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক::সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট ঈদ বিক্রয় উৎসব ২০১৭-এর লাকি কুপনের মেগা ড্র উপস্থিত ক্রেতা সাধারণের সামনে  অনুষ্ঠিত হয়েছে।

রেববার (৯ জুলাই) বিকাল ৫টার সময় মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মেগা ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজষ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান (উপ-সচিব )।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যাবসায়ী সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব আহমদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মালিক সমিতির সম্মানিত সাধারন সম্পাদক আলহাজ্ব ইব্রাহিম ভুইয়া।

আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব হাসান দস্তগির আজাদ, সহ সভাপতি মোঃশাহাজান, অনুস্টান পরিচালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক বাবু নিপু নন্দি এবং প্রধান অতিথিকে সমিতির পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দেন সমিতির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান চৌধুরী।

এতে আরো উপস্তিত ছিলেন আগ্রাবাদ সার্কেলের রাজস্ব  কর্মকর্তা জনাব জানে আলম, অর্থ সম্পাদক মাহবুবুর রশিদ, যুগ্ন সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক সফিক উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন লিতন, কার্যকরি সদস্য নাজিম উদ্দিন হাসান , সদস্য হানিফ পেয়ারু, সদস্য ইমরান রায়হান সাহেদ সহ আরো অনেকে ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.