কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড::সীতাকুণ্ডের বার আউলিয়াস্থ দক্ষিণ ঘোড়ামারা এলাকায় একটি বাসে তল্লাসী চালিয়ে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে পুলিশ।বারআউলিয়া হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, আজ রবিবার (১৬জুলাই) সকাল আটটার সময় গোপন সংবাদের সূত্রে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কায়ুম আলী সরদার নের্তৃত্বে সীতাকুন্ড থানাধীন দক্ষিন ঘোড়ামরাস্থ মুন্সী সোনা মিয়া ড্রাইভারের বাড়ীর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী লেনে একটি নোহা মাইক্রোবাস যাহার (ঢাকা মেট্টো চ-৫৩-০৫০৯)অভিযান চালিয়ে তিন মাদক পাচারকারীর কাছ থেকে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা বলে জানান মোঃ কায়ুম আলী সরদার ।তিনি বলেন গোপন সংবাদের সূত্রে আমরা নোহা মাইক্রোবাসটি দাড়াঁ করিয়ে তল্লাসী চালালে তিন মাদক পাচারকারীর কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করি। আসামীরা হলেন ড্রাইভার মোঃ রফিক (৩০), পিতা মৃত- আব্দুস ছালাম, সাং-হজরত চর কয়ারিয়া (হাওলাদার বাড়ী), থানা-কালকিনি, জেলা-মাদারীপুর বর্তমানে শ্যামলী ৪নং রোড হাজী সাহেবের ভাড়াটিয়া, থানা-আদাবর, ডিএমপি ঢাকা, আব্দুস ছালাম (২৮), পিতা-হাফিউল ইসলাম, সাং-দোভাশিয়া আলতাব চেয়ারম্যান বাড়ী, থানা-গফুরগাঁও, জেলা-ময়মনসিংহ বর্তমানে মোহাম্মদপুর ২৮/৫ মোহাম্মদিয়া হাউজিং প্রধান সড়ক, থানা-মোহাম্মদপুর, ডিএমপি ঢাকা, বাচ্চু (২৭), পিতা-নূরুল ইসলাম, সাং-ভদ্রাশন নুরুল ইসলাম হাওলাদার বাড়ী, থানা-শিবচর, জেলা-মাদারীপুর বর্তমানে কামরাঙ্গির চর কাদেরাবাদ হাউজিং আজগর মিয়ার ভাড়াটিয়া, থানা-কামরাঙ্গির চর ঢাকা।আটককৃত তিনজনেক মাদকদ্রব্যর মামলায় সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরও খবর
