হলি আর্টিজান হামলার পরিকল্পনাকারী গ্রেফতার

0

সিটিনিউজ ডেস্ক :: আজ শুক্রবার (২৮ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে নাটোরের সিংড়া বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী আসলাম হোসাইন রাশেদ ওরফে রাশেদুল ইসলাম র‍্যাশকে গ্রেফতার করেছে ।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, বগুড়া জেলা পুলিশ, নাটোর জেলা পুলিশ এই অভিযানে অংশ নেয়। রাশেদকে ঢাকায় আনা হচ্ছে।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এসএমএসে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় সশস্ত্র হামলা চালায় পাঁচ জঙ্গি ।

জঙ্গিরা ১৭ বিদেশি, দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জনকে হত্যা করে।

হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মূল পরিকল্পনাকারীসহ বিভিন্ন পর্যায়ে নব্য জেএমবির ২১ জন জড়িত থাকার তথ্য-উপাত্ত পেয়েছেন তদন্তকারীরা।

তাদের মধ্যে অন্তত ১৫ জন গত এক বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হন। গ্রেফতারের পর তিনজন কারাগারে রয়েছেন।

নব্য জেএমবির নেতা রাশেদসহ এ হামলার ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ খুঁজছিল।

পুলিশের দাবি, এদের ধরা সম্ভব হলে ওই ঘটনায় দায়ের মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়া সম্ভব হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.