জনদুর্ভোগ দূর করতে সরকার কাজ করে যাচ্ছে- ফরিদ মাহমুদ

0

নিজস্ব প্রতিনিধি,সিটিনিউজ :   প্রবল টানা বৃষ্টি এবং জোয়ারের পানিতে ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে তুলাতলিস্থ জামাই বাজার মোড়ে পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণকালে বিশিষ্ট সমাজসেবক ফরিদ মাহমুদ বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, কর্ণফুলী নদীতে পীিল জমে যাওয়া, নগরীতে বসবাসকারী মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় নাগরিকদের পূর্ণাঙ্গ সুবিধা প্রদান করতে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বেগ পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনদুর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার(২৮জুলাই) ১৯নং দক্ষিণ বাকলিয়া তুলাতলির জামাই বাজার মোড়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন ।

ফরিদ মাহমুদ বলেন, চাক্তাই খাল হইতে কালুরঘাট ব্রীজ পর্যন্ত, কর্ণফুলী নদীর তীরে রাস্তা নির্মাণ, চন্দনপুরা হইতে শাহ আমানত ব্রীজ পর্যন্ত বাকলিয়া এক্সেপ্রেস রোড নির্মাণ করা হবে। এতে করে বাকলিয়াবাসীর জোয়ারের পানিতে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার যে সংকট তা দূর হয়ে যাবে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ছয় হাজার কোটি টাকা ব্যায়ে সম্পূর্ণ পয় নিষ্কাশন ব্যবস্থার প্রকল্প বাস্তবায়ন করবে যার ফলে চট্টগ্রাম জলাবদ্ধতামুক্ত হবে।

তিনি আরো বলেন, আমাদের একটা বিষয় মনে রাখতে হবে বাড়ী নির্মাণকালীন আমাদের কিছুটা ভোগান্তি সহ্য করতে হয়। হয় বাসা কিছু সময়ের জন্য অন্যত্র সরিয়ে নিতে হয়, নয়ত বাড়ীতে থাকা অবস্থায় নির্মানকালিন ঝামেলাটা মেনে নিতে হয়। সারা চট্টগ্রাম জুড়ে এখন উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ চলছে। এ অবস্থায় রাস্তাঘাটের খানাখন্দ, কিছুটা দুর্ভোগের সাথে মানিয়ে নিতে হবে। উন্নয়ন কাজ সমাপ্ত হলে দীর্ঘকালের জন্য নগরজীবনে স্বস্তি নেমে আসবে।

তুলাতলিস্থ জামাই বাজার ব্যবসায়িক কল্যাণ সমিতির উদ্যোগে দ্ইুশটি পরিবারের হাতে চট্টগ্রামের সাবেক মেয়র আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে শুকনো খাবার চাউল, ডাল. ভোজ্য তেল, মুড়ি, আল তুলে দেওয়ার সময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ১৯নং দক্ষিণ বাকলিয়া তুলাতলিস্থ জামাই বাজার মোড়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জাবেদ হোসেনের সভাপতিত্বে এই সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এ.কে.এম আজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সম্পাদকমন্ডলীর সদস্য বখতেয়ার ফারুক, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ আলম, যুগ্ম সম্পাদক একরাম রানা।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আলী, অর্থ সম্পাদক মো: জসিম উদ্দিন, মো: আতাউল করিম চৌধুরী রাজন, ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি লিটন দাশ, ছাত্রনেতা আবদুল মুকিত, সায়েম উদ্দিন, মামুন উদ্দিন, ওমর ফারুক, মো: ফয়সাল, মিনহাজ সামির, মো: হৃদয় প্রমুখ। খাবার বিতরণের পূর্বে জেয়ারের পানিতে পানিবন্দি এলাকা মিয়াখান নগর, বাদামতলী, বাইদ্দেরটেক, ইসিক্কারপুল, তক্তারপুল, ময়দার মিল, নূর হোসেন, চেয়ারম্যান ঘাটা, বালুরমাঠ, নয়া মসজিদ, তুলাতলি জামাই বাজার ঘুরে দেখে এলাকার জনগণের খোঁজখবর নেন।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.