এইচ.এম.সাইফুদ্দীন,ফটিকছড়ি : ভূজপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। রবিবার ১৩আগষ্ট রাতে ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের সামনে জীপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় নিহত যুবকের নাম এমজাদ (২৮)। প্রবাসী এমজাদ পাইন্দং ফকিরাচান গ্রামের আলী আহম্মদের পুত্র। ঘটনায় আরো দু‘জন মোটরসাইকেল আরোহী আহত হয়, তারা হলেন একই গ্রামের মফজ্জলের ছেলে আইয়ুব(২৭) ও আকবরের ছেলে আইয়ুব(২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়,প্রবাসী এমজাদ তার বন্ধুদের নিয়ে নারায়নহাট যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি জীপ গাড়ি ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের সামনে আসলে মুখোমুখি সংঘর্ষ হয় । গুরুতর আহত তিনজনকে চমেক হাসপাতালে নেওয়ার পথে হাটহাজারী পর্যন্ত গেলে চালক এমজাদ প্রাণ হারায়। বাকিদের চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।
