সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত On আগ ১৫, ২০১৭ সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 0 শেয়ার FacebookTwitterWhatsAppPinterestEmailপ্রিন্টReddItTumblrStumbleUponViber কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড::সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবক নিহত হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে দশটার সময় উপজেলার কুমিরা ষ্টেশন থেকে তিন কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে। জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে রেল লাইন ঘেষে হাটার সময় ঢাকামূখী একটি ট্রেন ঐ যুবককে ধাক্কা দিলে ঘটনাস্হলে তার মৃত্যু হয়। কুমিরা রেলওয়ে ষ্টেশন মাস্টার সালাউদ্দিন বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে, তার পরিচয় জানা যায়নি। জিআরপি থানার পুলিশের মাধ্যমে অজ্ঞাত লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। 0 শেয়ার FacebookTwitterWhatsAppPinterestEmailপ্রিন্টReddItTumblrStumbleUponViber