গোলাম সরওয়ার,সিটিনিউজ : বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়েছে সিটিনিউজবিডির ২য় বিশেষ প্রকাশনা রাজপথ।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সিটিনিউজবিডি ডট কমের এই প্রয়াস ।
আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক ও সিটিনিউজের সম্পাদক জুবায়ের সিদ্দিকীর সম্পাদনায় রাজপথ ম্যাগাজিনে থাকছে কলামিস্ট ও বুদ্ধিজীবি আবদুল গাফফার চৌধুরী, সাহিত্যিক আনিসুজ্জমান, আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক খন্দকার মোজাম্মেল হকের কলাম এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মেয়রের কাছে মাইজ্জার চিটিসহ চট্টগ্রামের সাংবদিকদের নিজস্ব প্রতিবেদন প্রকাশের পাশাপাশি সমকালীন রাজনীতি নিয়ে প্রকাশিত হয়েছে।
নিউজপোর্টাল (www.ctnewsbd.com) সিটিনিউজবিডি ডট কমের মাসিক বুলেটিন রাজপথ বৃহস্পতিবার(১৭ আগস্ট) থেকে বাজারে পাওয়া যাবে।
চট্টগ্রামের বিভিন্ন বুকষ্টল, এজেন্ট ও হকারদের কাছে এই ম্যাগাজিন পাওয়া যাবে। প্রতিমাসে এই ম্যাগাজিন বাজারে আসবে রাজনীতির নেপথ্যের খবর নিয়ে।
