চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

0

চন্দনাইশ প্রতিনিধি::চন্দনাইশে উপজেলা প্রশাসন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়।

উপজেলা প্রশাসন: উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৩ আগস্ট রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, গতকাল ১৫ আগস্ট সকালে বর্ণাঢ্য শোক র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন, অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ জুনু, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. বখতেয়ার আলম, আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা গোলাম কিবরিয়া। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রাক্তন আ’লীগ নেতা যথাক্রমে মাষ্টার আহসান ফারুক, বলরাম চক্রবর্তী, উৎপল চক্রবর্তী, জাকির হোসেন সওদাগর, চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এ এস এম মুছা তসলিম, মুরিদুল আলম মুরাদ।

দক্ষিণ পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে এক আলোচনা সভা প্রধান শিক্ষক উৎপল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র কাউন্সিলর হেলাল উদ্দিন চৌধুরী, পরিচালনা পরিষদ সদস্য জসিম উদ্দিন, লিটন বড়–য়া, আ’লীগ নেতা মো. হারুন, যুবলীগ নেতা ইমরানুল হক চৌধুরী, মো. হারুন, ফৌজুল আজিম, ছৈয়দ খায়রুল বশর, মোসলেম উদ্দিন, শিক্ষক যথাক্রমে হাফছা বেগম, জসিম উদ্দিন, নোমান উদ্দিন, কামরুল ইসলাম প্রমুখ।

পৌরসভা আওয়ামীলীগ: জাতীয় শোক দিবস উপলক্ষে চন্দনাইশ পৌরসভা আ’লীগের উদ্যোগে সকাল হযরত শাহ্ আমিন উল্লাহ (রহ:) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ ও দোয়া মাহফিল, এতিমদের মাঝে তবারুক বিতরণ করা হয়। পরে এক আলোচনা সভা পৌর আ’লীগের আহবায়ক কায়সার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, আ’লীগ নেতা ফরিদুল ইসলাম চৌধুরী, কাজী মো. ইকবাল, বেলাল হোসেন মিঠু, আবুল কালাম, জাকের হোসেন চৌধুরী, যুবলীগ নেতা ইমরানুল হক চৌধুরী, শওকত হোসেন, সেলিম উদ্দিন, এনামুল হক প্রমুখ।

চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড: চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আ’লীগ নেতা রবিউল ইসলাম রোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আ’লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা এম শাহনেওয়াজ চৌধুরী, মুক্তিযোদ্ধা কবির আহমদ, মো. নুরুন্নবী, কাজী মো. মোস্তফিজুর রহমান, মো. হোসাইন, মো. আবুল কাশেম, হোসাইন আজাদ, বাদশা আলম ফকির, ফোরকান আজাদ, মহিউদ্দিন, ফোরকান আজাদ প্রমুখ।

আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী: জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অধ্যক্ষ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা। আলোচনায় অংশ নেন প্রভাষক যথাক্রমে শামীমা আক্তার, ইন্দিরা পালিতি, হুরনাহার চৌধুরী, আবদুল খালেক, তাহমিনা আক্তার, শিক্ষার্থী পূর্ণিমা রুদ্র প্রমুখ। পরে শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়: জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদালয়ের উদ্যোগে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় মিলনায়তনে সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়–য়া। আলোচনায় অংশ নেন শিক্ষক যথাক্রমে অমল কান্তি দে, রফিক আহমদ, মমতাজ উদ্দিন, নাজমুদ্দীন তাওহীদ, শামীমা আক্তার, শর্মিলী রানী দে, অমল দে, কাজী আবু ছালেক, এনামুল হক, মোহাম্মদ আলী, শিক্ষার্থী সাইফুর রহমান প্রমুখ। শিক্ষার্থীদের আয়োজনে পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোহাজারী পৌরসভা:জাতীয় শোক দিবস উপলক্ষে নবগঠিত দোহাজারী পৌরসভার উদ্যোগে আলোচনা সভা পরিষদ চত্বরে পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ জুনু, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু। আলোচনায় অংশ নেন আ’লীগ নেতা যথাক্রমে মাষ্টার আহসান ফারুক, বাবর আলী ইনু, আবদুল্লাহ আল নোমান বেগ, ইউপি চেয়ারম্যান যথাক্রমে আহমদুর রহমান ভেট্টা, আমিন আহমেদ চৌধুরী রোকন, ইউনিয়ন আ’লীগ সভাপতি আবদুস শুক্কুর, সাধারণ সম্পাদক বশির উদ্দিন মুরাদ, যুবলীগ নেতা লোকমান হাকিম, আসকর খান বাবু, ইরফান আহমদ, মেম্বার যথাক্রমে নাজিম উদ্দিন, শাহ আলম, জামাল উদ্দিন প্রমুখ।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.