নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির বলেন, জনগণের অংশগ্রহন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য সবক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করা প্রয়োজন। করদাতাদের সুবিধার্থে জনবান্ধব ও সহজ সরল ভাষায় কর আইন হওয়া দরকার। গণতান্ত্রিক রাষ্ট্রের অর্থ যোগানদাতা হিসেবে করদাতাদের এগিয়ে আসার আহবান জানান।
শনিবার (১৯ আগস্ট) চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত নতুন আয়কর আইন “জনপ্রত্যাশা” প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বক্তারা বলেন, নতুন আইনটি জনবান্ধব সহজ সরল ভাষায় হওয়া প্রয়োজন। করদাতাদের মধ্যে কোন ধরনের ভীতির সৃষ্টি হয় এ ধরনের আইন প্রনয়ন না করার জন্য পরামর্শ দেন। বেশি বেশি করদাতার সৃষ্টির কথা তুলে ধরে বলেন, কর দাতাদের কর দেওয়ার অভ্যাস করতে হবে, তাদের ভীতির জায়গায় নিয়ে যাওয়া যাবেনা। বেশি বিনিয়োগের সৃষ্টি না হলে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবেনা।
এ জন্য ৫০ লক্ষ টাকার উপরে ১৫% পর্যন্ত কর নির্ধারণের সুপারিশ করেন। স্লাব ৫০ থেকে ৬০ লক্ষ এর উর্ধ্বে হলে কর এর পরিমান কমানোর প্রস্তাব করেন বক্তারা।
জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার পারভেজ ইকবাল এর সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সি এম পি কমিশনার ইকবাল বাহার, ডি আইজি এস এম মনির-উজ-জামান, কর কমিশনার মাহবুব হোসেন, এন বি আর এর অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, কর আইনজীবী, সুশীলসমাজ,ব্যবসায়ী নেতৃবৃন্দ, মহিলা চেম্বার সদস্য গণ উপস্থিত ছিলেন।
