যারা দেশ এবং মানুষের কল্যানে কাজ করে তারা মহৎ- এমপি নজরুল

0

সিটিনিউজ ডেস্ক :  যারা দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে তারা মহৎ ও গুণী। এ ধরনের ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের প্রতি আমার সমর্থন, সাহায্য ও সহায়তা সবসময় অব্যাহত থাকবে। চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া নিত্যানন্দ-গৌরচন্দ্র বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার(১৮ আগস্ট) সকালে শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং উন্নয়ন কাজ পরিদর্শন শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সাথে আলাপকালে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এ অভিমত ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরী, নাছিরাবাদ সরকারি উচ্চ (বালক) বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দীন, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ব্যাবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মিঞা মোহাম্মদ ইউসুপ চৌধুরী, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও সার্জন ডা: শাহাদাৎ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউছার, ছালে নূর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ তৈয়বুর রহমান, পটিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক দিদারুল আলম, অধ্যাপক আজম খাঁন, চন্দনাইশ থানা আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দীন চৌধুরী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম, চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক শামসুল আলম টগর, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে রেজাউল করিম দুলাল, আবু তাহের চৌধুরী, শাখাওয়াত হোসেন, আবদুল মজিদ, কৌহিনুর আক্তার, শিক্ষক রতন বিকাশ চৌধুরী প্রমূখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.