ছাত্র সমাজ বাংলার মাটিতে তারেক জিয়ার বিচার চাই : কচি
সিটিনিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইয়াছিন আরাফাত কচি বলেছেন, বাংলার মাটিতে তারেক জিয়ার বিচার চাই । আওয়ামীলীগ নেতৃত্ব শূন্য করার অপপ্রয়াসের প্রেক্ষিতে তারেক জিয়ার পরিকল্পনায় ২০০৪সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালায়।বাংলার মাটিতে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত তারেক জিয়াসহ সকল মীরজাফর এবং দুষ্কৃতী কারীদের ছাত্র জনতার সামনে দৃষ্টান্তমূলক বিচার না করলে ছাত্র সমাজ রাজপথ ছাড়বে না।
স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরীর শহীদ মিনারে অনুষ্ঠিত ২১আগষ্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী তারেক জিয়া সহ অন্যান্যদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব বলেন । মহানগর ছাত্রলীগের সদস্য মোস্তাফা কামাল মিন্টুর সভাপতিত্বে, ছাত্রনেতাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। বিক্ষোভ মিছিলটি কোতয়ালীর মোড় থেকে শুরু করে লালদিঘী হয়ে শহীদ মিনারে শেষ হয়।

ইয়াছিন আরাফাত কচি আরো বলেন এ মানবিকতা বর্জিত ও নৃশংস হামলায় আইভি রহমান সহ ২৪জন জীবন উৎসর্গ করেন।বাংলার মাটিতে তারেক জিয়াকে কোন ধরনের রাজনীতি করতে না দেওয়ার জন্য এবং দৃষ্টানমূলক শাস্তির প্রদানের জন্য জোর দাবি করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রফিকুল ইসলাম সেলিম,মো: ফয়সাল,ইরফানুল হক,ইব্রাহিম রিফাত,জয় মাক্স, সৌরভ চৌধুরী,এস এম শাহদাত শাকিল,আবদুল হাকিম ফয়সাল,সানি কাদের,মো:হাসান।খান,রায়হান খান আবিদ,অভি দেব,মো:বেলাল হোসেন,এস এম বিশাল, মো:শিপলু।প্রেস বিজ্ঞপ্তি ।
