নগরে নির্ধারিত স্থানে পশু জবাইয়ে সাড়া কম

0

সিটিনিউজ ডেস্ক :: ঈদ-উল-আযহার নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করেছেন ধর্মপ্রান মুসল্লিরা।কোরবানির ঈদের সকাল মানেই নামাজ শেষে পশু কোরবানি।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) কোরবানির দিন নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের নামাজ শেষে কোরবানির পশু জবাই শুরু হয়। নগরবাসী নির্ধারিত স্থানে পশু জবাই দেয়নি।

নগরবাসীর কেউ নিজেদের বাসার সামনের খালি জায়গায়, কেউ ভবনের সামনের সড়কে কোরবানির পশু জবাই দেন।

পশু জবাইয়ের পর পানি দিয়ে রক্ত ধুয়ে দিতে দেখা যায়।

আসকারদিঘি পাড়ের রহিম সওদাগর নামের এক ব্যাক্তি বলেন, করপোরেশনের নির্ধারিত স্থানে পশু নিয়ে যাওয়া এবং জবাইয়ের পর মাংস নিয়ে আসা অনেক ঝামেলার।

তাই নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই দেওয়ার ব্যাপারে মানুষের কোনো আগ্রহ নেই।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.