সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিন: ফখরুল

0

সিটিনিউজ ডেস্ক::বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এখনই সংঘাতে যেতে চাই না। সংঘাত এড়িয়ে চলতে চাই। সরকারের শুভবুদ্ধির উদয় হোক। আমাদের চাওয়া সেটাই।’

মঙ্গলবার রাজধানীর উত্তরায় নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিন তিনি ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে সাংবাদিকদেরকে নিজের বাসায় দাওয়াত দেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা তো সরকারকে সবচেয়ে বেশি গণতান্ত্রিক মনে করি। আওয়ামী লীগের দাবি বঙ্গবন্ধু ছিলেন সবচেয়ে বেশি গণতান্ত্রিক। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আমি আহ্বান জানাবো তার অসমাপ্ত আত্মজীবনী বইটি ভালো করে পড়ার জন্য। কারণ তিনি বইতে উল্লেখ করেছেন, তার প্রতি কি অত্যাচার করেছিল পাকিস্তান সরকার। তবুও তিনি সবার সমান অধিকারে বিশ্বাস করতেন। তিনি ছিলেন সবচেয়ে বেশি গণতান্ত্রিক।’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল নির্বাচনপূর্ব সহায়ক সরকার গঠনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘সরকারের কাছে আহ্বান জানাবো সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’

এ সময় উপিস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার একই কথা। নামটি বড় কথা নয়। আমরা চাই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.