সীতাকুণ্ডে প্রাইভেট কারের চাপায় যুবক নিহত

0
সীতাকুণ্ড প্রতিনিধি::সীতাকুণ্ডে প্রাইভেট কারের চাপায় মোঃ এরশাদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার সময় উপজেলার পৌরসভার উত্তর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ এরশাদ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মরহুম আবদুস সবুরের পুত্র। জানা যায়, রাতে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেট চাপা দিলে ঘটনাস্হলে তার মৃত্যু হয়। স্থানীয়রা প্রাইভেট কারটি আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার এবং গাড়িটি আটক করা হয়েছে। পরে এলাকাবাসীর অনুরোধে ময়নাতদ্বন্ত ছাড়ায় এরশাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.