টিকিট কেটে স্বাস্থ্যপরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক :: কাউন্টারে দাঁড়িয়ে পাঁচ টাকার নির্ধারিত টিকিট কেটে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী গাজীপুরের তেঁতুইবাড়ী এলাকায় তার মায়ের নামে প্রতিষ্ঠিত এ হাসপাতালে পৌঁছে অন্যদের মতো কাউন্টারে দাঁড়ান। নাম নিবন্ধন করে টিকিট নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান। এ সময় তার বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন।

জানা গেছে, সকাল ৮টায় সাধারণ রোগীদের মতো ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের পাঁচ টাকা মূল্যের নির্ধারিত টিকেট নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রী নিজেই হাসপাতালের কাউন্টারে নাম নিবন্ধন করিয়ে চেকআপের ফি পরিশোধ করেন। পরে হাসপাতালে চোখ, কানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। এরপর প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের কনসালটেন্টদের সঙ্গে বৈঠক করেন।

রাজধানীর অদূরে নির্মিত এ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোয় অন্যরাও দেশেই স্বাস্থ্যসেবা নিতে উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশীয় প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের যাত্রা শুরু হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.