উদার,চিন্তা-চেতনায় সৃষ্টিশীল মানুষ প্রয়োজন: শুকলাল দাশ

0

চন্দনাইশ প্রতিনিধি : সাম্প্রদায়িকতা,মৌলবাদ,ধর্মান্ধতা সমাজকে অনিরাপদ ও অস্থিতিশীল করে তুলেছে ।তরুণ মেধাবীদের মধ্যে ভর করেছে মৌলবাদ সন্ত্রাসীরা। সাম্প্রদায়িকতা পরিহার করে পরিশীলিত মন নিয়ে সম্প্রীতি , ভাতৃত্ববোধ সৃষ্টি. যেখানে থাকবেনা বিভেদ,হিংসা -দ্বেষ। মানবধিকার সম্পর্কে সচেতন হয়ে অপশক্তির বিরুদ্ধে সজাগ সতর্ক থেকে ঐক্যবদ্ব আন্দোলন করতে হবে। যুগ থেকে য়ুগান্তরে প্রতিষ্ঠিত রাখতে হবে এ’ ধারা। তজ্জন্য উদার,চিন্তা-চেতনায় সৃষ্টিশীল মানুষ প্রয়োজন। যুবকদেরকে সুন্দর,শান্তিপূর্ণ ,মঙ্গলময় .প্রগতিশীল সমাজ গড়ে তোলার ক্ষেত্রে ভ’মিকা গ্রহন করতে হবে । চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলনে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন ।

গতকাল ৮ সেপ্টম্বর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ১ম অধিবেশনে চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের সভাপতি উৎপল রক্ষিত সভাপতিত্ব করেন। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার.চন্দনাইশ, মো:লুৎফুর রহমান ;ও ,সি ,চন্দনাইশ.ফরিদ উদ্দিন খন্দকার ;চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব; জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন ;উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর;পৌর আওয়ামী লীগ আহ্বায়ক কাইছার উদ্দিন চৌধুরী ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহসান ফারুক।শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্র.শি. বিষ্ণু যশা চক্রবর্তী ;সম্মেলন উদ্বোধন করেন,বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের সাবেক সভাপতি এড:পুর্ণেন্দু বিকাশ
চৌধুরী ;সঞ্চালনায় ছিলেন-বলরাম চক্রবর্তী।

সম্মেলনের ২য় অধিবেশনে বিষয় কমিটির আহ্বায়ক জেলা কমিটির সম্পাদক অসীম কুমার দে বাবু উৎপল রক্ষিত কে সভাপতি এবং বাবু বলরাম চক্রবর্তী কে সাধারণ সম্পাদক করে আগামী ২বছরের জন্য চন্দনাইশ উপজেলা পূজাউদযাপন পরিষদ কর্মকর্তাদের নাম ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.