রোহিঙ্গাদের দেখতে উখিয়া যাবেন প্রধানমন্ত্রী

0

সিটিনিউজবিডি ডেস্ক ::   কক্সবাজার উখিয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের দেখতে । ১২ সেপ্টেম্বর মঙ্গলবার তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
রোববার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিভিন্ন প্রকল্প উদ্বোধনের পর দলের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে কথা বলার সময় তিনি এ কথা জানান।

২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্যসহ বহু রোহিঙ্গা হতাহত হয়। এ ঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে সাধারণ মানুষ ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন চালাচ্ছে। প্রতিদিন বাংলাদেশে পালিয়ে আসছে হাজারো রোহিঙ্গা।

তথ্যসুত্রে, এ পর্যন্ত প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।৭ সেপ্টেম্বর তুরস্কের ফার্স্টলেডি এমিন এরদোয়ান উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের নিবন্ধিত ক্যাম্প ও অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.