সিটিনিউজ ডেস্ক : ওমরগনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ- সভাপতি শহীদ আবুল কাশেম এর মৃত্যুবার্ষীকী যথাযোগ্য মযার্দায় দিনব্যাপী কর্মসুচীর মাধ্যমে ওমরগনি এম.ই.এস. বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে পালন হয়েছে। ছাত্রলীগ নেতা আবুল কাশেম ২০০১ সালের ১২ সেপ্টেম্বর বিএনপি ও জামায়াত শিবির এর সন্ত্রাসী গোষ্টির হাতে মারা যায় ।
মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) সকালে দলের কালো পতাকা উত্তোলন করার মাধ্যমে কমসূর্চী সূচনা করে পবিত্র কোরআন খতম, নগরীর গরীব উল্লাহ শাহ মাজার প্রাঙ্গনে চির শায়িত কবরে শ্রদ্ধা নিবেদন স্বরুপ কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ উদ্দীন এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করার মাধ্যমে জেয়ারত ও ফাতেহা পাঠসহ বিশেষ মোনাজাত করা হয়।
৯০ ও ৯৬ এর আন্দোলনে রাজপথের সাহসী মুজিব আদর্শের সৈনিক শহীদ আবুল কাশেমের মৃত্যুবার্ষীকী উপলক্ষে বাদে জোহর কলেজ জামে মসজিদে শহীদের আত্নার মাগফেরাত কামনা করে এক মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। এরপর সবার মাঝে তবারুক বিতরণ করা হয়।
কর্মসুচীতে কলেজ শিক্ষক আ ফ ম খালিদ হোসাইন, সাইফুল ইসলাম, নগর ছাত্রলীগের যুগ্ন সম্পাদক গোলাম ছামদানী জনি, জাকারিয়া দস্তগীর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, উপ- প্রচার সম্পাদক এম এ হালিম মিতু, কলেজ ছাত্রলীগ নেতা তোফায়েল আহম্মদ মামুন, আনিসুর রহমান,সাইদুর রহমান শাকিল, সুলতান আহম্মদ ফয়সাল, শফিকুল ইসলাম শাকিল, রুবেল সরকার, নুরনবী সাহেদ, রাকিব হায়দার,জুয়েল সিদ্দিকী, জাহিদুল ইসলাম, ইউসুফ আলী বিপ্লব, জাবেদ রহিম মুন, মোঃ শহিদুল ইসলাম শামীম, আব্দুল্লাহ মোঃ জোবায়ের উদয়, সাগর দাশ, ছোটন দাশ,মোঃ গেলাম হোসাইন আবির, সানজিদুল আলম সোহান, ইমদাদুল চৌধুরী শাওন, ওসমানগনি,তুষার সিকদার, আব্দুল আল মামুন সাগর, আব্রার মোঃ ইমন, শাহারিয়ার সুমন, মোঃ সালাউদ্দীন, অরবন হোসেন রাজ, মোঃ নুর আলম, মোঃ মেহেররাজ, পাপ্পু নাথ,মোঃইসমাইল, শ্রাবণ দাশসহ নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি
