ছাত্রলীগ থেকে বিবাহিত নেতাদের পদত্যাগ

0

সিটিনিউজ ডেস্ক :   ছাত্রলীগ থেকে বিবাহিত নেতাদের পদত্যাগ ।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ১৩ জন বিবাহিত এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শাখার ৩শ বিবাহিত নেতা বিবাহিত নেতা পদত্যাগ করেছেন সংগঠন থেকে । দপ্তর সূত্রে জানা গেছে ছাত্রলীগের ৩১৩ জন কেন্দ্রে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন ।

গত ১৩ জুলাই ছাত্রলীগ থেকে ৭২ ঘন্টার মধ্যে বিবাহিতদের স্বেচ্ছায় পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। এতে ব্যাপক সাড়া মেলে। বিষয়টি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ জানান, গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের পক্ষ থেকে বিবাহিতদের পদত্যাগ করার জন্য বলা হয়েছিল। এতে সাড়া দিয়ে অনেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মোট সংখ্যা না দেখে এ মুহূর্তে বলা যাচ্ছে না।

সূত্র জানায়, যেসব জেলার সভাপতি-সাধারণ সম্পাদক বিবাহিত আছে, এমন ১৫টি জেলা চিহ্নিত করা হয়েছে। সম্মেলন অনুষ্ঠানের জন্য তাদের কিছুদিন সময় দেওয়া হতে পারে। ছাত্রলীগের ২৮তম সম্মেলনে নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি গত ২৬ জুলাই দুই বছর মেয়াদ পূর্ণ করছে। গঠণতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি দুই বছরমেয়াদী হলেও নব্বইয়ের পর সব কমিটিই মেয়াদের বেশি সময় দায়িত্বে থেকেছে।

আগামী নির্বাচন পর্যন্ত বর্তমান কমিটিই বহাল থাকছে বলে জানা গেছে। তবে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন, সম্মেলন অনুষ্ঠানের মতো সব প্রস্তুতি তাদের রয়েছে। প্রধানমন্ত্রী বললেই সম্মেলন আয়োজন করা হবে। ২০১৫ সালের ২৬ জুলাই সম্মেলনের মাধ্যমে সাইফুর রহমান সোহাগ ছাত্রলীগের সভাপতি এবং জাকির হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.