সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে কভার্ডভ্যান চাপায় মোঃ আলাউদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলার স্বাস্হ্য কমপ্লেসের সামনে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, আলাউদ্দিন সকাল ৭ টার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তার পায়ে ও শরীলে মারাত্নক জখম হয়। গুরুত্বর আহত অবস্হায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে চারটার সময় তার মৃত্যু হয়। সে সীতাকুণ্ড পৌর সদরস্থ মাছের আড়তের শ্রমিক হিসেবে কর্মরত ছিল। নিহত আলাউদ্দিনের বাড়ি সন্দ্বীপে তবে সে দীর্ঘদিন যাবত সীতাকুণ্ডে ভাড়া
বাসায় বসবাস করতেন। ঘাতক কভার্ডভ্যানটি পালিয়ে গেছে।
এ বিভাগের আরও খবর
