কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড,সিটিনিউজ :: সীতাকুণ্ডের বার আউলিয়ায় পৃথক দু’টি বাসে তল্লাসী চালিয়ে ১১’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর একটায় এবং বিকাল সাড়ে ৫ টায় উপজেলার পাক্কা মসজিদস্হ ঘোড়ামারা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামূখী পৃথক দু’টি বাসে গোপন সংবাদের সূত্রের খবরে দুইজনের শরীরে তল্লাসী করে এই ১১’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার এস আই মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে দুপুর একটার সময় সৌদিয়া পরিবহন (ঢাকা মেট্টো ব-১১-১৮৮৯) বাসে তল্লাসী চালিয়ে মোঃ আজমল হোসেন (৩১) পিতা- মৃত মোস্তাফিজুর রহমান, সাং বৌনাকান্দি, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
বিকাল সাড়ে ৫ টার সময় একইস্থানে প্রান্তিক পরিবহন (ঢাকামেট্রো- ব-১৫-২৪২৭) বাসে তল্লাসী চালিয়ে রাশেদ মিয়া (৩৫) পিতা- ফজলুল হক,সাং মোহাম্মদপুর,জাফলং, থানা- গোয়াইন ঘাট,সিলেট থেকে ১ শত পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলে জানান এসআই মহিউদ্দিন।
