রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে হেফাজতের মানববন্ধন

0

মিরসরাই প্রতিনিধি::মায়ানমারে রোহিঙ্গা মুসলমাদের উপর বর্বর নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদে ও অং সান সূচির ফাঁসির দাবীতে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর হেফাজত ইসলাম বাংলাদেশ মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়েছে।

হেফাজত ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদকও উপজেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ইমদাদুল হক আজমীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা হেফাজতের আহবায়ক ও উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি হেদায়েত হোসাইন আমিনী।

এসময় মাওলানা কামরুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম, মাষ্টার হেদায়েত উল্লাহ, হাফেজ জাহেদ হাসান, মাওলানা ওমর ফারুক নিজামী, হাফেজ আবদুর রহমান, ক্বারী ওমর ফারুকসহ ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।উপজেলা জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসদরের কোর্ট রোড়ের মাথায় এসে শেষ হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.