বাঁশখালীতে পুজা উদযাপন পরিষদের মতবিনিময়

0

বাঁশখালী প্রতিনিধি::বাঁশখালীতে নানা আয়োজনে মাধ্যমে দুর্গাপুজা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হচ্ছে । নিজেদের প্রস্ততির পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে দুদফা মতবিনিময় সভার মাধামে কঠোর নিরাপত্তার মাধ্যমে যাতে পুজাঁ সম্পন্ন করা যায় সে ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ও বাশঁখালী থানার উদ্যোগে পৃথক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে ।

বাঁশখালীতে এবার সার্বজনীন ৮২টি ও ঘটপূজাসহ ব্যক্তিগত ৯৬ টি পূজা মন্ডপে দূর্গা পূজা উদ্যাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপ গুলোতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা যায়। এদিকে পুজাঁ শান্তি পুর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষে বাশঁখালী থানা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে বাশঁখালী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্টিত হয় ।

সভায় বক্তব্য রাখেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (তদন্ত)শরীফুল ইসলাম, তাপস কুমার নন্দী,সুধীর মল্লিক রায়,তড়িৎ কান্তি গুহ, টুটন চক্রবর্তী,রমেন্দ্র রায় চৌধুরী,শিক্ষক মনতোষ দাশ, পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহ,সাধারন সম্পাদক রাকেশ দাশ গুপ্ত, , অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা,অধ্যাপক তুষার কান্তি ভারতী, রাজীব গুহ,বাসুদেব রুদ্র,শেখর চৌধুরী,দিলীফ চৌধুরী, এস আই মো: ফিরোজ,সাগর সুশীল,সুজন কান্তি দেব,বিমল কান্কি দাশ,গৌরি শংকর চৌধুরী,ইন্জিনিয়ার রনি সরকার,অন্জন কুমার দাশ,সুধীর সুশীল,দীপংকর সুশীল,রিপন ভট্রচার্য,বিশ্বজিৎ সুশীল নিলয়, অসীম সুশীল, সুব্রত সুশীল ডা: এ কে সুশীল,বিনয় নাথ,রুবেল কান্তি দাশ,টিকলু মল্লিক,সুজিত সুত্রধর ,জয় পাল প্রমুখ। সভায় বক্তারা শান্তিপুর্ন পরিবেশে পুজাউদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন ।

বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহ বলেন, বাঁশখালীতে এবার ৮২টি সার্বজনীন ও ৯৬টি ব্যক্তিগত পূজা মন্ডপে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। আমরা চাই সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে দূর্গোৎসব উদ্যাপন। তার জন্য ইতিমধ্যে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে শুরু করে বাঁশখালীতে প্রশাসনের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। আশা রাখি সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পারবো এবারের দূর্গোৎসব।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, আসন্ন শারদীয়া দূর্গোৎসব সুশৃঙ্খল সম্পন্ন করার লক্ষে ব্যাপক পুলিশী টহল থাকবে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে আনসার বাহিনী মোতায়েন থাকবে। পূজার্থীদেরকে শৃংখলার মধ্যে পূজা মন্ডপ পরিদর্শনের জন্য আহবান জানান তিনি। তিনি আরো বলেন, প্রশাসনের পাশাপাশি পূজারী এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বাঁশখালীতে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে এটাই আমাদের চাওয়া

বাঁশখালীতে শান্তিপূর্ণ ভাবে পূজা উদ্যাপন উপলক্ষ্যে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর শারদীয়া দূর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে উদ্যাপনের লক্ষে সকলের সহযোগিতা চেয়ে বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকলের অংশগ্রহণে পূজা সফল ভাবে সম্পন্ন করতে হবে। যাতে করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসনকে সক্রিয় থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.