চন্দনাইশে হিজরী নববর্ষকে স্বাগত জানিয়ে র‌্যালী

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ::বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাছবাড়ীয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে হিজরী নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালী পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে র‌্যালী শেষে কলেজ চত্ত্বরে এক সমাবেশ রিদুয়ান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে আলোচনায় অংশ নেন, দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হিরু, সহ-সাধারণ সম্পাদক শাকিল উদ্দীন, আমিনুল ইসলাম রুবেল, নুরুল আজম, নজরুল ইসলাম, আল-নোমান, মো. ইমরান হোসেন, নুরুল কবির, আবদুর রহমান, জাকের হোসেন, মো. আরফাত, মো. মিজান, মো. আরিফ, নুর কাদের, মো. রাশেদ, খোকন প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, আমরা ইংরেজী এবং বাংলা নববর্ষকে বরণ করতে গিয়ে হিজরী নববর্ষকে ভুলে যেতে বসেছি। হিজরী নববর্ষকে রাষ্ট্রীয়ভাবে পালন অত্যাবশকীয়। অন্যথায় বর্তমান বিশ্বে মুসলমানদের উপর যে বিধর্র্মীদের যে অমানসিক নির্যাতন হচেছ তার থেকে পরিত্রান পাওয়া কষ্টসাধ্য হবে। এটা আমাদের মুসলমানদের জন্য ঈমানী পরীক্ষা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.