সীতাকুণ্ডে গাড়ি চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

0
 সীতাকুণ্ড প্রতিনিধি::সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ি চাপায় কামাল উদ্দিন (৪৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এতে মোঃ সাগর (২০) নামে আরো একজন আহত হয়।
সোমবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার টেরিয়াইল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, রাত সাড়ে ৭ টার দিকে ঢাকামূখী অজ্ঞাত একটি গাড়ি মোটর সাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্হলে একজন মারা যায় এবং অপরজনকে মুমুর্ষ অবস্হায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কামাল উপজেলার জাফরনগর এলাকার কালীতলা গ্রামের মোঃ লোকমান মিয়ার পুত্র এবং আহত সাগর একই এলাকার মোঃ জামসেদের পুত্র।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানাজার মোঃ ওয়াসি আজাদ জানান, ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানার মাধ্যমে কুমিরা হাইওয়ে পুলিশ ফাড়িঁতে হস্তান্তর করা হয়েছে এবং আহত ব্যাক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.