বোয়ালখালীতে মদসহ দু’অটোরিকশা জব্দ, গ্রেফতার ১

0

বোয়ালখালী প্রতিনিধি:: বোয়ালখালীতে দুই অটোরিকশা করে দেশীয় তৈরি চোলাই মদ পাচারকালে ধরা পড়েছে থানা পুলিশের হাতে। এ সময় একজনকে গ্রেফতার করতে করেছে পুলিশ।

রোববার (১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার মধ্যম কড়লডেঙ্গা চম্পা তালুকদার পাড়া এলাকায় সিএনজি চালিত দুই অটো রিকশার ইঞ্জিন বক্সে ৪৫টি পলিথিনের থলে করে মদ পাচারের জন্য মজুদ করেছিল মাদক ব্যবসায়ীরা।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক মো. আলমগীর ও আহসান সুমনের নেতৃত্বে অভিযান চালিয়ে মদসহ অটোরিকশা দুইটি জব্দ এবং কড়লডেঙ্গা চম্পা তালুকদার পাড়ার মো. আবদুল মোতালেব এর ছেলে মো. আবুল বশর(৩৫) নামের একজনকে গ্রেফতার করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, উদ্ধারকৃত মদের পরিমাণ ২শত ২৫ লিটার। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.