আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি ক্যাসিনো থেকে উন্মুক্ত কনসার্টের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ২০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে; আহত হয়েছে শতাধিক।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঘটনাস্থলের অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে শত শত মানুষ দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর গুলির যে শব্দ শোনা যাচ্ছে একটানা স্বয়ংক্রিয় বন্দুকের শব্দ।
টিভিতে দেখানো সরাসরি ফুটেজে দেখা যাচ্ছে, লাস ভেগাস স্ট্রিপে ভারি অস্ত্রসহ পুলিশ অবস্থান করছে। গোলাগুলির ঘটনা স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে হয়।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওই ক্যাসিনোর ৩২ তলায় সন্দেহভাজন একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। তার সঙ্গে চলাফেলা করছিল এরকম আরও একজনকে পুলিশ খুঁজছে। পুলিশের পক্ষ থেকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে।
লাস ভেগাসের আরও কয়েকটি জায়গায় গুলির ঘটনার খবর শোনা গেলেও পুলিশ কেবল একজন বন্দুকধারীর কথাই বলেছে।
