দেশের সমস্যা সমাধনে কেন অন্যের প্রেসক্রিপশন নেব: নাসিম

0

সিটিনিউজ ডেস্ক::  নির্বাচনকে সামনে রেখে অহেতুক মাঠ গরম না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাদের পরিবারের জন্য দুই দিনের স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলের সমন্বয়ক নাসিম বলেন, দেশের সমস্যা সমাধনে কেন অন্যের প্রেসক্রিপশন নেব। মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। যে কোনো সমস্যা থাকলে আমরাই সমাধান করব। অহেতুক প্রশ্ন তুলে সময় নষ্ট করছেন কেন? বিএনপি বন্ধুদের অনুরোধ করব সময় নষ্ট করে লাভ নেই। এটা মীমাংসিত বিষয়, সিম্পল ম্যাটার। এটা নিয়ে কোনো আলোচনা করে লাভ হবে না বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর কোনো দিন ফিরে আসবে না। তত্ত্বাবধায় নিয়ে অনেক পরীক্ষা করেছি, ব্যর্থ হয়েছি। যে জেতে সে বলে ভালো, আর হারলে বলে কারচুপি হয়েছে। এর এক্সপেরিমেন্ট অনেক করেছি, আর করে লাভ নেই।

নাসিম বলেন, সমস্যা এখন অর্থনৈতিক, এ সমস্যা দূর করতে পলিটিক্যাল স্ট্যাবিলিটি দরকার। সরকার সে কাজই করছে। সফল বা বিফলের রায় দেবে জনগণ। আমরা সে রায় মেনে নেব। জনগণ রায় দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। আগামী এক বছরের মধ্যে নির্বাচন হবে।

তিনি আরও বলেন, সরকারে থেকেও নির্বাচন করে হারার নজির আছে, ভারত ও যুক্তরাষ্ট্র এর বড় প্রমাণ। এমনকি দেশে মেয়র নির্বাচনে হেরে গেছি। সুতরাং জনগণের উপর আস্থা রাখেন।

নাসিম বলেন, মানুষ এখন আন্দোলনে বিশ্বাস করে না। শ্রম দিয়ে ভালো থাকতে চায়। আমরাও যদি ভবিষ্যতে হরতাল ডাকি তবে আর হরতাল হবে না। মানুষ আর হরতালে বিশ্বাস করে না।

দেশের মানুষ ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাস করে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্য কোনোভাবে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাস করে না মানুষ। সেজন্য দয়া করে জনগণের উপর বিশ্বাস রাখেন। জনগণই সহায়ক শক্তি, তারা যাকে ভোট দেয় তাই মেনে নেয়া হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.