চট্টগ্রামে দলের অর্ন্তকোন্দলে ক্ষুন্ন হচ্ছে আ.লীগের ভাবমূর্তি(ভিডিও)

0

সাবিনা আক্তার, সিটিনিউজ : বেসরকারি স্যাটেলাইট টিভিচ্যানেল NEWS24 এ বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সংবাদ বিশ্লেষণ নিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় প্রতিদিন সরাসরি সম্প্রচারিত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক গোলাম সরওয়ার বলেছেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহানগরে ক্ষমতাসীন দলের ছাত্রলীগ ও যুবলীগ দুই নেতার খুনকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। দলের অর্ন্তকোন্দলে ক্ষুন্ন হচ্ছে আ.লীগের ভাবমূর্তি। নিজেদের মধ্যে একের পর এক ঘটে যাওয়া খুনের দৃষ্টান্তমুলক শাস্তি না হওয়ায় এ ধরনের অপরাধ বেড়ে চলছে । কর্মীদের এসব কর্মকাণ্ডে আগামী নির্বাচনে দলকে বেগ পেতে হবে ।

বুধবার ২৫ অক্টোবর সকালের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে রোহিঙ্গা সংকট, চট্টগ্রামের রাজনীতি,নগরীর হোল্ডিং টেক্স সমস্যা ও চট্টগ্রামে উন্নয়নে সমন্বয়হীন বিষয়সহ মানুষের দুর্ভোগ নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদনের ওপর আলোচনা করা হয় ।

জাতীয় সাপ্তাহিক আজকের সূর্যোদয় স্টাফ রিপোর্টার ও নিউজ পোর্টাল সিটিনিউজবিডি ডট কম(ctnewsbd.com) এর নির্বাহী সম্পাদক সাংবাদিক গোলাম সরওয়ার হোল্ডিং টেক্সকে ‘টক অব দ্য টাউন’ উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক বর্তমান ধার্য্যকৃত হোল্ডিং টেক্স নিয়ে ফুঁসে উঠছে নগরবাসী । হোল্ডিং টেক্সের সমস্যাটি অাঞ্চলিকভাবে বিতর্ক না করে জাতীয় ও স্থানীয় সরকারের অধীনে সমাধান করা উচিৎ বলে তিনি মনে করেন ।

দৈনিক পত্রিকাগুলোর সংবাদ বিশ্লেষণ নিয়ে আলোচনা

তিনি আরো বলেন, চট্টগ্রামের গণমাধ্যমে প্রতিদিন টেক্সে নিয়ে যেসব সংবাদ প্রকাশিত হচ্ছে এতে সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আ.লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ও মহানগর আ.লীগের সা:সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের সাথে বিতর্ক ও বিরোধ ফের প্রকাশ্যে রূপ নিয়েছে। আ.লীগের অর্ন্তকোন্দলে চরম সংকটে রয়েছে নেতা কর্মীরা এদিকে বিএনপি উজ্জীবিত হয়ে দল গোচাচ্ছে ।

রোহিঙ্গা বিষয়ে বলেন,রোহিঙ্গাদের ফিরে যেতে হবে অবশ্যই না হলে তারা চরম সংকট তৈরী করবে দেশে । জাতীসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ দফা প্রস্তাবের চাপ প্রয়োগে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার সরকার।

চট্টগ্রামের উন্নয়নে সমন্বয়হীনতার কারণে নাগরিকদের দূর্ভোগ চরমে উঠেছে। নগরীর ভাঙাচোরা সড়ক যথাসময়ে মেরামতে ধীরগতির কারণে নগরবাসীর মধ্যে দিন দিন ক্ষোভ বাড়ছে।

অনুষ্ঠানে চট্টগ্রামের দৈনিক আজাদী, পূর্বকোণ, পূর্বদেশ ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর প্রধান প্রধান শিরোনামগুলোর ওপর আলোচনা করা হয়।

উল্লেখ্য, নিউজ ২৪ এর প্রতিদিন চট্টগ্রাম স্টুডিও থেকে সকাল আটটার সংবাদের সাথে সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয় ।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.