চকরিয়া ন্যাশনাল পার্ক থেকে অস্ত্র উদ্ধার

0

চকরিয়া প্রতিনিধি: চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া ন্যাশনাল পার্কের গহিন জঙ্গল থেকে পরিত্যাক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর আনুমানিক ২টায় জঙ্গল পরিস্কার করার সময় মেদাকচ্ছপিয়া বনবিট প্রহরী আবুল হাশেম রেইন কোট পেঁচানো অস্ত্রটি দেখতে পেয়ে বিট কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়াকে খবর দিলে তিনি সহ গহিন জঙ্গল থেকে একটি দেশীয় তৈরী কাটা বন্দুক ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন।

বিট কর্মকর্তা জানান, ঐসময় তার লোকজন ন্যাশনাল পার্ক অফিসের একটু উত্তরে বাগান এলাকায় জঙ্গল পরিস্কার করছিলেন। বন প্রহরী আবুল হাশেম রেইন কোড পেঁচানো অবস্থায় অস্ত্রটি দেখতে পায়। সাথে সাথে তাকে খবর দিলে তিনি অস্ত্রটি উদ্ধার করেন। পরে চকরিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। থানা পুলিশের এস আই কামরুল ইসলাম ঘটনাস্থলে আসলে তাকে অস্ত্র ও গুলি হস্তান্তর করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.