নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক কর্মকান্ডে নিজেকে জড়িত করা, ছাত্র রাজনীতিতে সচ্ছতা, জবাবদিহিতা ও মেধাবী ছাত্রদের রাজনীতিতে সম্পৃক্ত করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়ন হবে। বর্তমান ছাত্র রাজনীতিতে মেধাবী শিক্ষার্থীরা স্থান পাওয়ায় ছাত্র রাজনীতির ইতিহাস পূর্বের অবস্থানে ফিরে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে চন্দনাইশের যারা পদ পদবী পেয়েছে তারা সবাই যোগ্য। তাদের নেতৃত্বে চন্দনাইশ ছাত্রলীগ এগিয়ে যাবে বলে তিনি আশা পোষণ করেন। গত ২১ অক্টোবর দুপুরে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয় সদরঘাটে দক্ষিণ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি ইমতিয়াছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুউদ্দীন মো. মানিকসহ উপজেলা ছাত্রলীগ নেতা আছহাব উদ্দিন হিরু, মো. শাহেদ মিয়া,মো. জাহেদ,মিনহাজ উদ্দিন শাওনসহ নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মত বিনিময় সভায় মিলিত হন।
