সিটিনিউজ ডেস্ক:: ‘মগবাজার-মৌচাক ফ্লাইওভার যানজট নিরসনে ভূমিকা রাখবে। সময় বাঁচাবে। কর্মচাঞ্চল্য বাড়বে।’ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফ্লাইওভারটি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইওভারটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নের গতি পায়। এসময় শেখ হাসিনা ফ্লাইওভার ও রাস্তাঘাট ব্যবহারে যত্নবান হতে এবং ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য আহ্বান জানান।
এ বিভাগের আরও খবর
