মিরসরাইয়ে ৪’শ বোতল ফেনসিডিলসহ আটক-৩

0

মিরসরাই প্রতিনিধি,সিটিনিউজ :: মিরসরাইয়ে ৪’শ বোতল ফেনসিডিল ও কাভার্ডভ্যানসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) ফেনী ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিনগত রাত ৩ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকৃকতরা হলো জহির উদ্দিন (২২), মোহাম্মদ সেলিম (২৯) ও মোহাম্মদ আলম (৩৫)।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম জানান, বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের সোনাপাহাড় এলাকায় অভিযান চালায় র‍্যাব।

অভিযানে মাদকবোঝাই একটি কাভার্ডভ্যানসহ ৩ পাচারকারীকে আটক করা হয়।

আটক পাচারকারীরা বর্তমানে র‍্যাবের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.