নিজস্ব প্রতিনিধি,চন্দনাইশ :: চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়।
আজ বুধবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলার চত্ত্বরে এসে শেষ হয়।
পরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালেহ উদ্দীন। আলোচনায় অংশ নেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী,শিক্ষা কর্মকর্তা সেলিনা আকতার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কায়ছার, পিপিএসের নির্বাহী পরিচালক নুরুল হক, দেব প্রসাদ দত্ত, শেলী বড়–য়া, রনজিত কুমার দাশ, আলী আক্কাস প্রমুখ।
পরে অতিথিবৃন্দ ১৩ জন যুবককে ৫ লক্ষ ৬০ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়। সে সাথে ৪০জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক/যুব মহিলা মাঝে সাটিফিকেট বিতরণ করা হয়।
