নিজস্ব প্রতিনিধি,সিটিনিউজ ডেস্ক :: শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টায় চন্দনাইশ কাঞ্ছনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে চন্দনাইশ উপজেলা আ.লীগের উদ্যোগে বিশাল সমাবেশ। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সড়ক,পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াদুল কাদের এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফ,সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম।
দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ, আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সমাবেশে উপস্থিত থাকবে না চন্দনাইশ উপজেলা আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু।
বিশাল সমাবেশকে কেন্দ্র করে চন্দনাইশে আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎকণ্ঠ পরিলক্ষিত হচ্ছে ও সমাবেশ নিয়ে সংশয় রয়েছে।
গত ২৬ অক্টোবর উপজেলা আ.লীগের সমাবেশে উপজেলা সভাপতি ও সম্পাদকের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে।
ফলে দায়িত্ব পড়েছে ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের মধ্যে। এ বিশাল সমাবেশকে সফল করতে বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীদের যানবাহনের ব্যবস্থা করা হয়েছে,একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে ও যোগাযোগ অব্যাহত রয়েছে।
শনিবার কাঞ্ছনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল সমাবেশ সভাপতি সম্পাদক বিহীন কতটুকু সফল হবে তা নির্ভর করছে আ.লীগের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে।
