নিজস্ব প্রতিনিধি, বাঁশখালী :: চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ কালীপুর ও গন্ডামারা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবা সহ ৩জনকে আটক করেছে ।
এ ঘটনায় থানা পুলিশের পক্ষ হতে শুক্রবার (৩ নভেম্বর) বিকালে আটক ওঅস্ত্র ইয়াবা উন্ধার এর বিষয়ে প্রেস কনফারেন্স করেছে।
আটককৃতরা হলেন দেশীয় এলজি ও ১রাউন্ড গুলিসহ কোকদন্ডী গ্রামের মৃত আবদু সবুরের পুত্র নুরুল ইসলাম প্রকাশ কালু(৪০),ইয়াবা সহ আটক চাম্বল আফিয়া পাড়া গ্রামের মৃত আহমদ খলিলের পুত্র নুরুল আমিন(২৮) ও জলদী পৌরসদরের আবদুল গনির পুত্র আকবর আহমদ(৩২) ।
এ সময় তাদের কাছ থেকে ১৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট উন্ধার করে পুলিশ ।
আটক ও উন্ধারের বিষয়টি স্বীকার থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন বলেন ,গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুজন মজুমদারের নেতৃত্বে কালীপুর ইউপি,র কোকদন্ডী রামদাশ মুন্সির বাড়ি সংলগ্ন মৎস্য প্রজেক্ট অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলি উন্ধার করা হয়েছে ।
অপরদিকে গন্ডামারা ইউপি,র বেড়িবাধঁ সংলগ্ন এলাকা হতে এস আই উৎফল চক্রবর্তীর নেতৃত্বে দুই ইয়াবা ব্যবসায়ী কে আটক করা হয় । আটককৃতদের বিরুন্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান ।
