সিটিনিউজ ডেস্ক :: জাতীয় চার নেতা হত্যার প্রতিবাদ ওজেল হত্যা দিবস স্মরনে বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, উদ্যোগে এক সমাবেশ আজ শুক্রবার (৩ নভেম্বর) বাশঁখালী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পুলিন বিহারী সুশীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর । পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক নীল কণ্ঠ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী,অধ্যাপক শেখ ফরিদুল আলম,সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকার ,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শাহাদত আলম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যানও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, দক্ষিনজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো: ইয়াছিন,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজেমী,,এস এম মুজিবুর রহমান চৌধুরী,মনসুর আলী,পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ,জমশেদ আলী সওদাগর,শামসুল আলম ছিদ্দিকী,সেলিম আকতার চৌধুরী, ভুপাল বড়–য়া,ছাদুর রশীদ,নুরুল আকতারসিকদার,গিয়াস উদ্দিন,নুর মোহাম্মদ, কায়েস সরোয়ার সুমন,নাইম উদ্দিন মাহফুজ,ইমরুল কায়েস ফাহিম,মোর্শেদুর রহমান প্রমুখ ।
সভায় বক্তারা বলেন , ‘জাতীয় চার নেতাকে হত্যা করে এদেশকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল তারা কিন্ত পারেনি । দেশ আজ দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ।
আর বাশঁখালী তে সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী ৬৫০ কোটি টাকার উন্নয়ন মুলক কাজ করে বাশঁখালীকে আধুনিক বাশঁখালী করার প্রয়াস চালিয়ে যাচ্ছে । প্রেস বিজ্ঞপ্তি
