হঠাৎ উধাও ঢাকাগামী বাস, জনদুর্ভোগ চরমে

0

সিটিনিউজ ডেস্ক:: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গণপরিবহন শূন্য হয়ে পড়েছে রাজধানী। ফলে অফিসগামী মানুষদের পড়তে হয়েছে সীমাহীন দুর্ভোগে। এছাড়া, পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও ঢাকামুখী সব গণপরিবহন বন্ধ থাকার খবর পাওয়া গেছে। এদিকে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও সোনারগাঁও থেকেও ঢাকামুখী কোনো গণপরিবহন চলেনি। দুয়েকটি বাস চললেও তা পরে বন্ধ হয়ে যায়।

‘ঢাকা-আরিচা, ঢাকা-গাজীপুর এবং ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত রয়েছে।’

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা সকাল থেকেই খবর পাচ্ছি বিভিন্ন দিকে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। মহাসড়ক বন্ধ করেছে যেন নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে না পারেন। সমাবেশকে বাধাগ্রস্ত করতেই এমন করা হচ্ছে।’

উল্লেখ্য, রোববার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এই সমাবেশের মধ্য দিয়ে দীর্ঘ ১৯ মাস পর রাজধানীতে জনসভা করতে যাচ্ছে বিএনপি। এ সমাবেশের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা বা জনসমর্থনের বিষয়টি জানান দিতে চায় দলটি।

সর্বশেষ, ২০১৬ সালের ১ মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করে বিএনপি। এর আগে ওই বছরের ৫ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সুযোগ পায় দলটি।

২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সেই সমাবেশ করে বিএনপি। শ্রমিক দল এর আয়োজন করে।

আগামী নির্বাচনকে সামনে রেখে নিজেদের জনসমর্থন জানান দিতে ১২ নভেম্বরও (রোববার) ব্যাপক লোক সমাগম ঘটাতে চায় দলটি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.