রংপুর সিটি নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

0

সিটিনিউজ ডেস্ক::  রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রোববার বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব, মহাপুলিশ পরিদর্শক, বিজিবির মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এ বৈঠকে সংশ্লিষ্টদের মতামত নিয়েই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের ছক চূড়ান্ত করবে ইসি।

ইসি কর্মকর্তারা জানান, রংপুরে দলীয় প্রতীকে প্রথম ভোট হওয়ায় এখানে বাস্তবতা বিবেচনায় নিয়ে বেশি হারে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ান আনসার, র্যা ব ও বিজিবি মোতায়েন করা হতে পারে।

রংপুর সিটি করপোরেশনে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন।

সাধারণ ওয়ার্ড রয়েছে ৩৩টি, সংরক্ষিত ওয়ার্ড ১১টি। ভোটকেন্দ্র ১৯৩টি।

ঘোষিত তফসিল অনুযায়ী, রংপুরের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২২ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর। ৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর শুরু হবে অনুষ্ঠানিক প্রচার। আর ভোট হবে ২১ ডিসেম্বর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.