সিটিনিউজ ডেস্ক : আইনের শাসন,মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণ এর লক্ষ্যে চন্দনাইশে মানবাধিকার কমিটি গঠিত হয়েছে।১৮ নভেম্বর বিকেলে এ উপলক্ষে এক সভা চন্দনাইশ সদরে অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম দক্ষিণ জেলা সাউথ এশিয়ান রিচার্স কাউন্সিল(south Asian Research Council & Human Rights Foundation) সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেষ্ঠ সহ সভাপতি খায়রুল বশর চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সাধারন সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন,মূখ্য আলোচক ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম আজিজ, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহীন চৌধুরী।
অতিথি আলোচকবৃন্দ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কার্যক্রম, আদর্শ ,উদ্দেশ্য,লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সংগঠনের পতাকাতলে সমবেত হয়ে নির্যাতিত-নিপীড়িত মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। উপস্থিত ব্যক্তিবর্গের প্রতি দিক নির্দেশনা,পরামর্শ প্রদান ও মানবিক কাজে সহযোগিতার আশ্বাস দেন।
সভাশেষে নুরুল আলম মাষ্টার কে সভাপতি, শামসুল আরেফিন সাধারন সম্পাদক, সহ-সভাপতি যথাক্রমে মোরশেদুল আলম, সেলিম আহমদ (প্র/শি), আজিজুর রহমান আরজু, যুগ্ম সম্পাদক ফজলুল আব্বাস চৌধুরী, আবু বকর, কোষাধ্যক্ষ সামশুল ইসলাম, প্রচার সম্পাদক মাজহার ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক জাবেদ ইকবাল, এইচ আল মাসুদ কে দপ্তর সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট চন্দনাইশ উপজেলা কমিটি গঠিত হয়।
সভায় রোহিঙ্গা শরনার্থীদের নাগরিক অধিকারসহ দেশে ফিরিয়ে নেয়ার জন্য মায়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
