মাইজভান্ডারী মহাসম্মেলন বুধবার লালদিঘী ময়দানে
সিটিনিউজ ডেস্ক : আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ২২ নভেম্বর বুধবার বিকাল ৪ ঘটিকা হতে চট্টগ্রাম লালদিঘী ময়দানে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদ্যাপন উপলক্ষে কোরআন সুন্নাহ্র আলোকে মাইজভান্ডারী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে প্রধান মেহমান থাকবেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসুল (দ.) রাহবারে ত্বরিকত শাহ্জাদায়ে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত শাহ্ছুফী আলহাজ্ব মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল্-হাচানী আল্-মাইজভা-ারী কেবলা (মা.জি.আ)।
উক্ত সম্মেলনে কাফেলা সহ সকলকে দলে দলে অংশগ্রহণ করার জন্য ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের প্রতি আশেকানে মাইজভা-ারী এসোসিয়েশন চট্টগ্রাম মহানগরের সভাপতির এম. এয়াকুব আলী অনুরোধ জানিয়েছেন।
