রাউজানে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

0

রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে টাকা লেনদেনের ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০/১২ জন আহত হয়েছে। সরেজমিন গিয়ে আহত ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানাগেছে রবিবার রাতে হলদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ জানিপাথর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানাগেছে জানিপাথর এলাকার হাজী আমিনুর রহমান বাড়ীর মৃত ফয়েজ আহমদের ছেলে ফার্নিচার ব্যবসায়ী মুহাম্মদ আবছারের সাথে ব্যবসায়িক টাকার লেনদেন ছিল একই এলাকার খলিপার বাড়ীর মুহাম্মদ আজিজুল হক ভান্ডারীর ছেলে মো: জাবেদের সাথে।

সে টাকা সংক্রান্ত বিষয়য়ে দুই জনের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। এই প্রসঙ্গে আবছার বলেন,আমি রোববার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ জানিপাথর বাজারের ফিরোজের দোকানে বসা ছিলাম। এই অবস্থায় সোহেলের দোকানে বসে থাকা জামাল আমাকে ডেকে বলে সোহেলের দোকানে আসতে। আমি তার ডাকে সাড়াদিয়ে সোহেলের দোকানে যাওয়া মাত্র জামাল তার অন্যান্য ৭/৮জন সঙ্গিসহ আমার উপর কিছু বুঝে উটার কিল ঘুষি এর পর লাঠিদিয়ে আঘাত করতে থাকে। এতে আমি বেহুশ হয়ে যায়।

পরে জানতে পারি আমাকে জামালের হাত থেকে রক্ষার জন্য এগিয়ে আসা আমার এলাকার আবদুচ সালামের ছেলে মো: জাবেদ,রাাউজান কলেজের ছাত্র একই এলাকার ফজলুল হকের ছেলে মো: নুরুল আমিন,একই এলাকার ব্যবসায়ী মো: রুবেল,জাবেদ ,এস্কান্দর তারাও হামলার শিকার হন।

মো : জামাল বলেন,আমি জানিপাথর খোরশেদ সওদাগরের দোকানে ব্যবসায়ীক লেনদেনের জন্য বসে থাকা অবস্থায় মো:আবছার,জাবেদ,নুরুলআমিন,রুবেল,জাবেদ,এস্কান্দর,আমি,আমার ছোটভাই সাইফুল,মো: জুয়েল,মো: আকতার,মো: কামাল ও আমার পিতা মো: আজিজুল হকের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়।

এদিকে স্থানীয়রা বলছেন, ইয়াবা ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্রকরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

রবিবার রাতের ঘটনায় গুরুতর উভয়পক্ষের আহত আবছারের চোখে এবং জাবেদ,নুরুল আমিন,রুবেল,জামাল,জুয়েল ও আকতারের মাথায় ও শরীরে বিভিন্ন অংশে জখম হয়েছে। তারা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে এলাকাবাসি দাবী তুলেছেন জামাল জানিপাথর এসে প্রভাব খাটানোর কারনে প্রত্যেক সময় কোন না কোন ঘটনা ঘটে থাকে। তারা স্থানীয় প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন জামাল যেন জানিপাথর এলাকায় আসতে না পারে। জামাল বিরুধী পক্ষের লোকজন অভিযোগ করেছেন জামালের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে।

জামালের দাবী হামলাকারীরা বিএনপি ও জামাত সমর্থিত তারাই তাদের উপর হামলা করে তাদের দুটি মোটর সাইকেল ভাংচুর করেছে। এই প্রসঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযুদ্ধা শফিকুল ইসলাম জানান,লেনদেন নিয়ে উভয় পক্ষের মধ্যে মারপিটের কথা শুনেছি,এই ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.