বোয়ালখালীতে মুজাদ্দেদীয়া সম্মেলন অনুষ্ঠিত

0

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল্ফেছানী (রহ.)’র ঈছালে ছাওয়াব মাহফিল ও মুজাদ্দেদীয়া সম্মেলন’১৭ অনুষ্ঠিত হয়েছে।

শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল (এম.এ) মাদ্রাসায় ১৮ নভেম্বর শনিবার বিকেলে আনজুমানে তবলীগে শরিয়ত ও তরিক্বতের ব্যবস্থাপনায় এ সম্মেলনে সভাপতিত্ব করেন রাহনুমায়ে শরিয়ত ও তরিক্বত পীরে কামেল হযরত শাহ মাওলানা নুর মোহাম্মদ মোজাদ্দেদী (মা.জি.আ.)।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল। শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমানত উল্লাহ’র সঞ্চালনায় প্রধান মেহমান ছিলেন খাজা আজমীর শরীফের খাদেম মো. আসমত হোসাইন চিশতী, প্রধানবক্তা হিসেবে তশরীফ আনেন হযরতুল আল্লামা মাওলানা এমদাদুল হক মুনিরী, বিশেষ বক্তা ছিলেন হযরত আয়েশা (রা.) দাখিল মহিলা মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম আজিজি।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা এসএম সেলিম, রেজাউল করিম বাবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার দাস রানা।

সম্মেলনে বক্তারা বলেন, হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল্ফেছানী (রহ.) এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে পরিপূর্ণ জীবনযাপন করতে হবে। যাতে ইহকাল ও পরকালে শান্তি লাভের পথ সুগম হবে।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন রাহনুমায়ে শরিয়ত ও তরিক্বত পীরে কামেল হযরত শাহ মাওলানা নুর মোহাম্মদ মোজাদ্দেদী (মা.জি.আ.)। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবরুক বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.