তারেক রহমান দেশে থাকলে আ.লীগকে খোঁজে পাওয়া যেত না

0

সিটিনিউজ ডেস্ক :  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির দু’দিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে অদ্য ২০ নভেম্বর সোমবার সকালে হযরত আমাতন শাহ্ মাজার সংলগ্ন এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এবং বিকাল ৩ ঘটিকায় নগর বিএনপির কার্যালয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিনের কেক কাটা হয়।

এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, মোঃ ইকবাল চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, ইস্কান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, মঞ্জুরুল আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক, কামরুল ইসলাম, ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক আব্দুল নবী প্রিন্স, হকার্স বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, নগর মহিলা দলের সভাপতি কাউন্সিল মনোয়ারা বেগম মনি, নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু মুছা, সহ-প্রকাশনা সম্পাদক আব্দুল হাই, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শফিক আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আজম খাজা, যুবদলনেতা সাইফুর রহমান শপথ, ওয়ার্ড বিএনপির সভাপতি বৃন্দ আকতার খান, হাজী মোঃ হানিফ সওদাগর, আলাউদ্দিন আলী নুর, সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ রাশেদ, জসিম উদ্দিন, নগর যুবদল নেতা আমিন উল্লাহ, এরশাদ হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, আওয়ামী লীগ তারেক রহমানের সাংগঠনিক দক্ষতাকে ভয় পায়। তাকে আওয়ামীলীগ হারে হারে চিনে। তিনি বাংলাদেশে থাকলে আওয়ামীলীগকে কোথাও খোঁজে পাওয়া যেত না। তাই তার নামে নানা ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় জড়িয়ে রাজনীতিতে থেকে দূরে সরিয়ে রেখেছে। তিনি বলেন, দেশের গণতন্ত্র আজ চরম হুমকির মুখে। রাষ্ট্র ক্ষমতায় জোর করে বসে থাকা অবৈধ সরকার একদলীয় নির্বাচনের পথে হাটছে। ভবিষ্যতে দেশকে কঠিন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই কঠিন পরিস্থিতিকে সকলকে রাজপথে নেমে এসে এ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.