বন্দরে লস্কর নিয়োগ বাতিলের দাবি

0
নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম :  অনিয়মআঞ্চলিকতা ও স্বজনপ্রীতির অভিযোগ এনে চট্টগ্রাম বন্দরে লস্কর পদের নিয়োগ ১ সপ্তার মধ্যে বাতিলের দাবি জানানো হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকালে বন্দর ভবনের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
আমরা চট্টগ্রামবাসীর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনছুর। এক সপ্তার মধ্যে লস্কর নিয়োগ বাতিলের সময় বেধে দেয়। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়।
সম্প্রতি চট্টগ্রাম বন্দরে ৮৫ জন লস্কর নিয়োগের ফল প্রকাশিত হয়। এরপর থেকে বিশেষ একটি জেলার লোকদের প্রাধান্য দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।
এ নিয়ে রোববার (১৯ নভেম্বর) বন্দরের একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখিন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। সেখানে মন্ত্রী জানানমেধার ভিত্তিতেই চাকরি দেওয়া হয়েছে। রোববার বিকেলে বন্দর রিপাবলিক ক্লাবের সামনে মানবন্ধন করে প্রতিবাদ জানায় ভুক্তভোগিরা। সোমবার এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে হাসান মনছুর বলেনএ নিয়োগ বাতিল করে পুনরা চট্টগ্রামসহ সারা দেশের লোকজনকে সুযোগ দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
 
তিনি বলেন,‘ বাংলাদেশ ৬৪ জেলা নিয়ে গঠিত। কেবল মাদারীপুর নিয়ে নয়। কাজেই সব জেলার লোকজনকে এখানে চাকরির সুযোগ দিতে হবে। সবচেয়ে বেশি সুযোগ চট্টগ্রামের লোকজন পাবে এটিই নিয়ম। কিন্তু এবার সবাইকে বঞ্চিত করে কেবল নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের জেলা মাদারীপুরের লোকজনকে চাকরি দেওয়া হয়েছে।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেনএক সপ্তার মধ্যে লস্কর নিয়োগ বাতিল করে সরকারি নিয়োগ মেনে পুনরায় নিয়োগ দিতে হবে। চট্টগ্রামের বেকার যুবকদের অশ্যই অগ্রাধিকার দিতে হবে।
বন্দরের সকল পরীক্ষা চট্টগ্রামে নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেনবন্দরের সব নিয়োগে বন্দরের কারণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দিতে হবে। সরকারি নীতিমালা অনুসরণ করেই নিয়োগ সম্পন্ন করা হোক।
সমাবেশে অন্যান্যের মধ্যে জহুর আহমদনগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আব্দুল আহাদনগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এটলীচকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন আহমেদআওয়ামী লীগ নেতা মো. হাসানআবদুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.