ষোলশহরে বাসে আগুন দিল জনতা

0

নিজস্ব প্রতিবেদক: বাসের ধাক্কায় সাইকেল আরোহী মো. সেলিমের (৩৫) ডান পা ভেঙে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শহর এলাকার একটি বাসে (চট্টমেট্রো জ-১১-৩০২) আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে নগরীর ২ নম্বর গেইট এলাকায় ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল হামিদ জানান, শহর এলাকার একটি বাস দুই নম্বর গেট এলাকায় একটি সাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সাইকেল আরোহী এক যুবক। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। ওই যুবকের ডান পা ভেঙে গেছে। হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় উত্তেজিত জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে বলে  নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন। তিনি বলেন, ‘বাসের ধাক্কায় এক যুবক আহতের ঘটনায় উত্তেজিত জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে বায়েজিদ ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বাসটিতে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.