সীতাকুণ্ডে ট্রেন ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

0

সীতাকুণ্ড প্রতিনিধি,সিটিনিউজ :: সীতাকুণ্ডের এয়াকুব নগর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক (৩০) এর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৮ টায় এ ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা।

জানা যায়, আজ সকালে স্থানীয়রা ট্রেনের দুটি রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখে এক যুবকের লাশ। পরে পুলিশকে খবর দিলে দুপুর সাড়ে ১২ টায় লাশটি উদ্ধার করে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মেজবাহ উদ্দীন জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ধারনা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তার পরিচয় মিলেনি জানিয়ে তিনি আরো জানান, আমরা তার কাছ থেকে কিছু কাগজপত্র পেয়েছি, সে সুত্র ধরে যোগাযোগের চেষ্টা চালিয়েছি তাতেও কোন পরিচয় পাওয়া যায়নি। লাশটি পোষ্টমোটেম এর জন্য মর্গে প্রেরণ করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.