‍”৭ মার্চের ভাষণ” ফটিকছড়িতে আনন্দ শােভা যাত্রা

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিলের স্বীকৃতি উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারিভাবে আনন্দ শোভাযাত্রা হয়েছে।
ছোট ছোট মিছিল মিলে তৈরি হয়েছে বিরাট শোভাযাত্রা। শত শত মানুষ নানা ধরনের ব্যানার নিয়ে শামিল হয়েছেন সেই মিছিলে। সবার গন্তব্য উপজেলার পরিষদের মাঠ।

শনিবার (২৫ নভেম্বর) দুপুুর সাড়ে ১০ টায় ফটিকছড়ি উপজেলা পরিষদ থেকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই শোভাযাত্রা শুরু হয়। ফটিকছড়ি সদরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মাঠে মিলিত হয়। ফটিকছড়ির রাজনীতিক নেতা, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তি, ক্রীড়াবিদ, এনজিওকর্মী, স্কাউট সদস্যসহ বিভিন্ন পর্যায়ের মানুষ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নিয়েছে।
শোভাযাত্রা শেষে দুপুরে সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে সমাবেশে সভা বক্তব্য রাখবেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ জাকির হোসাইন, ভূজপুর থানা ওসি আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার মহাজন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা।
সোহরাওয়ার্দী উদ্যানের দাঁড়িয়ে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু দিয়েছিলেন ঐতিহাসিক ভাষণ। আর সম্প্রতি জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেসকো সেই ভাষণকে দিয়েছে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে’র স্বীকৃতি। আর এই স্বীকৃতি পাওয়াকেই শনিবার (২৫ নভেম্বর) ‘আনন্দ শোভাযাত্রা’র মাধ্যমে উদযাপন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.