নিজস্ব প্রতিবেদক: রাস্তা পার হতে গিয়ে কেএসআরএম কারখানার গাড়ির ধাক্কায় মোস্তফা কামাল (৫৫) নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। তিনি নিজেও ওই কারখানার গাড়িচালক।
শনিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সীতাকুণ্ডের কুমিরায় এ দুর্ঘটনা ঘটেছে।
মোস্তাফ কামাল ব্রাক্ষণবাড়িয়া সদরের সোনারাম এলাকার আবদুল মোতালেবের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, কুমিরায় কেএসআরএম কোম্পানির গাড়ির ধাক্কায় ওই কোম্পানিরই চালক গুরুতর আহত হন।
মুমূর্ষ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
