চীনে কারখানায় বিস্ফোরণ;নিহত-২

0

সিটিনিউজ ডেস্ক :: চীনের নিংবো বন্দর শহরের একটি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

স্থানীয় সময় রবিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে শহরের জিয়াংবেই এলাকার কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রভাবে আশপাশের কয়েকটি ভবনও ধসে পড়ে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, বিস্ফোরণের পর পর ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। আহত ৩০ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকারীদের ধ্বংসস্তূপের মধ্য থেকে আহত ব্যক্তিদের নিরাপদে বয়ে নিয়ে যেতে দেখা গেছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে চীনা পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.